নেতানিয়াহু এ যুগের হিটলার: কাদের

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০২ পিএম

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যার কথা উল্লেখ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মানির নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, গাজায় গণহত্যায় নেতানিয়াহু আবির্ভূত হয়েছেন হিটলারের মতো। হিটলারের চেয়ে ভয়ংকর হয়ে উঠেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু এ যুগের হিটলার।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

হাজায় গণহত্যার মধ্যেই গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

সম্প্রতি সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ড্রোন হামলার জবাব দিতেই এই হামলা বলে জানিয়েছে ইরান।

ইসরাইলের ভূখণ্ডে ইরানের হামলার পরই বিশ্ব রাজনীতিতে নানা হিসাব নিকাশ চলছে। ইসরাইলও ইরানে পাল্টা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।  

ওবায়দুল কাদের বলেন, ইসরাইলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়।

সারা বিশ্ব রণক্ষেত্রে রূপ নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যুদ্ধংদেহী মনোভাব আবারো বিশ্ব রাজনীতিতে দেখতে পাচ্ছি।

‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিটলারের থেকেও ভয়ংকর। তিনি নির্বিচারে গাজায় শিশু হত্যা করছে। কিন্তু আমরা শান্তি চাই,’ যোগ করেন ওবায়দুল কাদের।

বলেন, যুদ্ধ-বিগ্রহ নিয়ে বিশ্ব পরিস্থিতির কঠিন সময় সামাল দেওয়া চ্যালেঞ্জ। তবে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রভাবমুক্ত রাখতে রাখতে আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

আরবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর