শ্রমিকবঞ্চিত করে এমন কাউকে আমরা ছাড়ি না: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ মে ২০২৪, ০৫:৩৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এমন কাউকে আমরা ছাড়ি না। এমনকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাকে আমরা ছাড় দেই না।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী বলেন। বলেন, বায়াররা যদি বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে পণ্যের দাম নির্ধারণ করে তবে সরকার শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য মালিকদের প্রতি চাপ দিতে পারে। একই সঙ্গে আইএলওকে শ্রমিকদের পাশাপাশি মালিকদের বিষয়গুলো দেখারও আহবান জানান তিনি।

শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব মন্তব্য করে দলনেতা বলেন, রপ্তানিমুখী গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রণোদনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা গ্রিন শিল্প কারখানা স্থাপনসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের শ্রমিকদের আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষ করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

করোনাকালের কথা স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্প-কলকারখানা যেন বন্ধ না হয় সেজন্য তখন বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছিলো। শ্রমিকদের কল্যাণ চিন্তা করে বিশেষ ব্যবস্থাপনায় কল-কারখানা খোলা রাখা হয়েছিল।

সরকারপ্রধান জানান, ৪২টি সেক্টরে  শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন করা হয়েছে। নারী শ্রমিকদের জন্য ডেকেয়ার সহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক রক্ষা করে উৎপাদন বৃদ্ধি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সব সমস্যার সমাধানে ও দেশের উন্নয়নে যা করার সরকার করবে, এজন্য কারো দুয়ারে দুয়ারে ঘোরার দরকার হবে না। তবে রুটি-রুজির কারখানা ভাঙচুর করে নিজেরাই নিজেদের সর্বনাশ করবেন না। 

যুক্তরাষ্ট্রে আন্দোলন করলে চাকরি যায়, আর বাংলাদেশে বসে আলোচনা করে সমাধান করা হয়; এটাই তফাৎ। যোগ করেন প্রধানমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পহেলা মে দিবসকে শ্রমিক সংহতি দিবস ঘোষণা করেছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের বৈষম্য কমাতে চেয়েছিলেন।

বিনা জামানতে বর্গা চাষীদের ঋণের  ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, খাদ্য সঙ্কট সমাধানের এক ইঞ্চি  জমিও অনাবাদি রাখা যাবে না। কারো কাছে হাত পেতে নয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

 

একাত্তর/এসি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর