ঢাকঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন এসে কী বললেন মির্জা ফখরুল

আপডেট : ১২ মে ২০২৪, ০৬:০০ পিএম

ছয় মাস পর রোববার সংবাদ সম্মেলন করার ডাক দিয়ে তোলপাড় তুলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু নির্ধারিত সময়ে তিনি আলোড়ন তোলার মতো নতুন কিছু না বলায় হতাশ হয়েছেন কর্মীরা। এমনকি বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বারবার ঘোষণা ও তথাকথিত আন্দোলনের যে দাবি করলেন তা তাদের দৈনতার প্রকাশ। চারদিন আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত তুলে ধরার জন্য সংবাদ সম্মেলনের দরকার ছিলো না। গণমাধ্যমকে আকর্ষণ করার জন্য কৌশল নেয়া হলো নাকি কিছু বলতে চেয়ে বললেন না মির্জা আলমগীর সেই আলাপও আছে।

রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি গত ৮ মে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানান। এর আগে ২০২৩ সালের ২৭ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশ ডাকা হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘কে আসলো না আসলো এটা নিয়ে বিএনপির আগ্রহ নেই। বাংলাদেশের জনগণই আমাদের ভরসা। আমাদের পুরো আস্থা (জনগণ)। সেই আস্থার ওপরেই আমরা দাঁড়িয়ে থাকি’। যদিও রাষ্ট্রদূতদের কাছে গিয়ে সমাধান চাওয়া বিষয়ে বিএনপির দৃশ্যমান দৌঁড়ঝাপ ব্যাপক সমালোচনার মুখে পড়েছে গত ছয় মাস। দ্বাদশ নির্বাচনের আগে পিটার হাসকে ‘অবতার’ বলেও উল্লেখ করেন দলটির নেতারা। 

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ফখরুল বলেন, দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থক সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোনও স্তরেই কোনও জবাবদিহিতা নেই সেহেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক কেপিআই এলাকা। এখানে কারা প্রবেশ করছে বা করছে না তার একটা হিসাব থাকা জরুরি। কয়দিনে সেই প্রক্রিয়া নির্ধারণ করে আবারও সাংবাদিকরা অনুমতি নিয়ে ঢুকতে পারছেন। কাউকে বাধা দেওয়া হয়নি। 

‘বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এটি বললে আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরে যায়। কিন্তু এটিই সত্য’- বলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার অত্যন্ত অসুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যার কারণে ঘন-ঘন হাসপাতালে নেয়া হচ্ছে। এখন তিনি বাসায় থাকলেও ২৪ ঘণ্টা মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন।

ঠিক কবে থেকে খালেদা জিয়া মুক্তিযোদ্ধা হয়ে গেলেন জানতে চাইলে একাত্তরের ঘাতক ও দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, আমাদের এখানে একাত্তরে যারা নির্যাতনের ও ধর্ষণের শিকার হয়েছেন সেই বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধের সম্মান দেওয়া হয়েছে। খালেদা জিয়া যদি মনে করেন তিনি পাকিস্তান বাহিনী দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন তাহলে নিয়ম অনুযায়ী তিনি মন্ত্রনালয়ে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারেন। তা নাহলে তিনি কিসের ভিত্তিতে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন কেনো? ইতিহাস বলছে, অন্য সেক্টর কমান্ডাররা যুদ্ধে যাওয়ার সময় পরিবারকে সরিয়ে নিয়ে গেছেন। জিয়াউর রহমান একা গিয়েছিলেন। খালেদা জিয়া যেতে চাননি। স্বেচ্ছায় তিনি সেনানিবাসে গিয়ে ছিলেন।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর