তুষার-লিকুর বিচ্যুতি থাকতে পারে: ওবায়দুল কাদের

আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:২৮ পিএম

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ও উপ-প্রেস সচিবের ‘কর্তব্য পালনে বিচ্যুতির’ চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রশংসা করেন তিনি।

এই মন্তব্যের জের ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, বর্তমানে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে বেনজীর আহমেদের মতো দেখতে ভালো মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে কি না।

জবাবে কাদের বলেন, আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই গুরুত্বপূর্ণ লোকের চুক্তি বাতিল করেছে। আপনারা সাংবাদিকরা কি রিপোর্ট করেছেন? সেটা এখন পাচ্ছেন।

বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

২০১৯ সালে এই দুই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পান। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর আবারও তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

এই দুই জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে কি না, আমি জানি না। নিশ্চয় তাদের কর্তব্যে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে দায়িত্ব পালনে। সেখানে কী রকম সেটা আমি তো জানি না।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে এখন জিরো টলারেন্স। অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীরের বিষয়টি ব্যক্তিগত। প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না।

তিনি বলেন, দুদক তদন্ত করবে। যে যতটুকু অপকর্ম করবে, সে অনুযায়ীই শাস্তি পাবে।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খানও এ সময় উপস্থিত ছিলেন।

কেএসএইচ
রাজনীতির গুণগত পরিবর্তন শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা কাজে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন মন্তব্য করেছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, দেশের মানুষের মানসিক, সামাজিক ও আত্মিক...
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর