আজিজ-বেনজীরের ‘দুর্নীতির দায়ে’ সরকারের পদত্যাগ চান ফখরুল

আপডেট : ২৯ মে ২০২৪, ১১:২০ পিএম

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা ‘দুর্নীতির অভিযোগের’ দায়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় ফখরুল এ কথা বলেন।

দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের বিপুল সম্পত্তি জব্দের বিষয় নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছে যে, সাবেক পুলিশ প্রধান, তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্রপত্রিকায় বেরিয়ে আসছে। তাকে আপনি (সরকার) লালন করেছেন। অনেক আগে স্যাংশন দেওয়ার পরও তাকে আপনি আইজি বানিয়েছেন।

ফখরুল বলেন, একইভাবে আজকে সাবেক সেনাপ্রধান, তাকে স্যাংশন দেয়া হয়েছে একটা মাত্র কারণে, সে বাংলাদেশে লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন।

সরকারকে পদত্যাগ আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আমি বার বার বলছি যে, আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। বেনজীর বা আজিজ কেন তৈরি হয়? একজন আজিজ শুধু নয়, একজন বেনজীর শুধু নয়, অসংখ্য আজিজ ও বেনজীর আপনারা তৈরি করেছেন, যারা লুট করে খাচ্ছে। একটাই কাজ, লুট করা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা কোলে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে বলতেন, ছেলে ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এল দেশে।

তিনি বলেন, বর্গী কারা? বর্গী সেই সমস্ত লুটেরা যারা বর্মা থেকে আসত। এসে লুট করে সব নিয়ে চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষ ভয় পেত। সেজন্য গান হয়েছিলো ‘ছেলে ঘুমালো, পাড়া ঘুমালো, বর্গী এল দেশে।’ আজকে তারা (আওয়ামী লীগ) বর্গীতে পরিণত হয়েছে। তাদের একমাত্র কাজ বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে সেখানে সম্পদ গড়ে তোলা।

বিএনপির আন্দোলনকে জোরদার করতে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন এখন জেগে উঠার সময় এসেছে। জেগে উঠবে সেই তরুণ-যুবক। আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সমস্ত ভয়-ভীতি সবকিছু তাচ্ছিল্য করে আমাদের দেশমাতৃকার ডাকে, আমাদের ‘মা’ বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে ও তার ডাকে, আমাদেরকে নেতা তারেক রহমানের ডাকে আসুন আমরা সবাই বেরিয়ে পড়ি। আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি। যে ভয়াবহ দানব আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে, তাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থে একটা জনগণের রাষ্ট্র, গণতন্ত্রের রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হই।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদেরে সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মামুন আহমেদ, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহসহ অন্যরা।

কেএসএইচ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর