বিরোধিতার জন্য বাজেটের বিরোধিতা নয়: রওশন

আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:০৭ পিএম

শুধু বিরোধিতার জন্য প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করবে না রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় পেয়েছে বলেও জানিয়েছে জাতীয় পার্টির এই অংশটি।

শনিবার দলের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম বৈঠক করে জাতীয় পার্টি (রওশন)। বৈঠকর আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান সাবেক এই বিরোধী দলীয় নেতা।

রওশন বলেন, দেশকে এগিয়ে নেবার জন্য বাজেটের আয়তন বড় করতেই হবে। হয়তো আগামীতে আমরা আরো বড় বাজেট দেখতে পাবো। আমরা বিরোধী অবস্থানে আছি বলে- বিরোধিতার স্বার্থেই একটা জাতীয় বাজেট পেশ হবার পর তার বিরোধিতা করতে হবে- এই নীতিতে আমরা বিশ্বাসী নই। আমরাও সরকারে ছিলাম এবং বাজেট প্রণয়ন করেছি। আমি বিশ্বাস করি কোনো সরকারই দেশ ও জনগনের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। দেখতে হবে- প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার দক্ষতার পরিচয় দিতে পারে কি না।

বৃহস্পতিবার দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। প্রস্তাবিত এ বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিশাল অঙ্কের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই বাজেটকে ‘গতানুগতিক’ বলে আখ্যা দিয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দ্বন্দ্বের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেননি রওশন এবং তার ছেলে সাদ এরশাদসহ কয়েকজন নেতা। ভোটের পর রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। তবে তাতে পাত্তা দেননি জি এম কাদের।

গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টি থেকে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন দলের রওশন এরশাদ। রওশনের বক্তব্য জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে দল থেকে বহিষ্কার করা হয়নি। তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদে ২৬টি আসনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে জাতীয় পার্টি। ভোটে জেতে ১১টি আসনে। নির্বাচনে এই ভরাডুবির জন্য দলের অনেক নেতা-কর্মী চেয়ারম্যান এবং জি এম কাদেরকে দায়ী করে বিক্ষোভও করেছেন। পরে কাজী ফিরোজ রশীদসহ বেশি কয়েকজন নেতাকে বহিষ্কার করেন জি এম কাদের।

গত ৯ মার্চ সম্মেলন করেন রওশনপন্থিরা। রওশন হন চেয়ারপারসন। মহাসচিব কাজী মামুনুর রশীদ।

বাজেট প্রতিক্রিয়ায় রওশন এরশাদ বলেন, এই বৃহৎ বাজেটকে আমরা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। দেশে সার্বিকভাবে বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার মতো সকলের কাছে মনঃপুত একটা জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই কঠিন কাজ। এই বাজেট প্রণয়নে আমি সরকারের আন্তরিকতার পরিচয় পেয়েছি। এই বাজেটের সফল বাস্তবায়ন হোক- আমরা সেটাই আশা করবো। এই বাজেটকে আমরা আরো গভীরভাবে পর্যালোচনা করবো। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে- বাজেট বাস্তবায়নে আমাদের পরামর্শ সরকারের কাছে তুলে ধরবো।

তিনি বলেন, আমরা জানি, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিরাজ করছে। আমরাও সেই সমস্যা ভোগ করছি। তাছাড়াও দেশে ঘুষ-দুর্নীতি, বেকারত্ব, স্বাস্থ্যসেবা সমস্যা এবং পরিবেশগত বিপর্যের মুখোমুখি আমাদের হতে হচ্ছে। এসব সমস্যা আমাদের সম্মিলিত ভাবে মোকাবিল করতে হবে। যে কোনো জাতীয় সমস্যা সমাধানের জন্য সাহায্য চাইলে আমরা অবশ্যই আমাদের সাধ্য মতো সহযোগিতা করবো।

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেবে আশা করে জাতীয় পার্টির একাংশের এই চেয়ারপারসন বলেন, আমি আশা করছি, এই বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরো কঠোর অবস্থান গ্রহণ করবেন।

কেএসএইচ
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর