কোটা আন্দোলনকারীদের এক দফার সর্বাত্মক কর্মসূচিকে দলের সব নেতাকর্মীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, দেশে আজ গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে জনগণ এখন রাস্তায় নেমেছে। পুরো দেশ আজ সরকারের বিরুদ্ধে এক হয়েছে।
আর এই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকারের বিরামহীন এই প্রচেষ্টা চলছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
সারাদেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে