গণতন্ত্র ফেরাতে ড. ইউনূসকে নিয়ে আশাবাদী মির্জা ফখরুল

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:৫৩ পিএম

দেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে যাওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আশাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, ড. ইউনূস যত দ্রুত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন, ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন।

বৃহস্পতিবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে একথা বলেন বিএনপির মহাসচিব। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গোটা সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে তার (ড. ইউনূস) অন্যতম প্রধান কাজ। যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন, ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন।

আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। এদিন রাতেই অনুষ্ঠিত হবে তার শপথ। 

অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রথমটা হচ্ছে, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এজন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে।

'আর দ্বিতীয় হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার- সেখানে প্রত্যাবর্তন করতে হবে,' যোগ করেন তিনি। বলেন, তৃতীয়টি হচ্ছে, অর্থনীতি সচল রাখার জন্য সবরকমের ব্যবস্থা নেয়া। 

বিএনপির মহাসচিব বলেন, ড. ‍মুহাম্মদ ইউনূস তো ছাত্রদের- আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি…তিনি এই দায়িত্ব পালন করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অত্যন্ত আশাবাদী যে, তার সফল নেতৃত্বে, তার যোগ্য নেতৃত্বে যে বিষয়টি (আইনশৃঙ্খলা) আপনি বললেন, এটা কাটিয়ে উঠে তিনি তা পূরণ করতে পারবেন।

মির্জা ফখরুলের সঙ্গে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর