চাঁদাবাজি বন্ধ, দ্রুত নির্বাচনসহ ৮৩ সুপারিশ এলডিপির

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৬:৫১ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশে চাঁদাবাজি বন্ধ, দ্রুত স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের নির্বাচনসহ ৮৩টি সুপারিশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

শনিবার বিকেল প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত বিনিময় শেষে এই কথা জানান পার্টির প্রেসিডেন্ট ড. অলি আহমেদ।

তিনি বলেন, এলডিপির পক্ষ থেকে আমরা ৮৩টি সুপারিশ করেছি। এগুলো দলীয় কোনো উপকার, রাজনৈতিক ফায়দা ও আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য নয়। স্বৈরাচারী সরকার অতীতে ছিল। ফ্যাসিবাদী কায়দায় পরিচালিত হতো। জনগণের মানবাধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। 

তাদের দাবিগুলো ‘একটি পরিচ্ছন্ন বাংলাদেশ’ গঠনে মন্তব্য করে অলি আহমদ বলেন, বাংলাদেশ এখনও চাঁদাবাজ মুক্ত হয়নি। প্রস্তাবগুলো গ্রহণ করলে একটি পরিচ্ছন্ন দেশ পাওয়া যাবে। 

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে এই রাজনীতিবিদ বলেন, অন্তর্বর্তী সরকার এখনও বিপদমুক্ত নয়। আওয়ামী লীগের সহযোগী, দেশের শত্রুদের কারাগারে নিক্ষেপ করতে হবে। এদের কঠোর হাতে দমন করতে হবে। 

সব পর্যায়ের নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে উল্লেখ করে অলি বলেন, সংস্কারের পর যতো তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে বলবো, ক্ষমতায় আসার কথা ভুলে যান। 

তিনি জানান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শেষে অলি মন্তব্য করেন, নির্বাচনের জন্য দীর্ঘ সময় নিলে অন্তর্বর্তী সরকার চালাতে পারবে না। 

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করেছেন, মাঠ প্রশাসনে রদবদলের ক্ষেত্রে ‘লটারি’...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর