দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 

কর্মসূচি ঘোষণার আগে দলের যৌথসভা হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

জাহিদ হোসেন বলেন, গত ১৬ থেকে ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। 

আর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের স্থান এখনো নির্ধারিত হয়নি বলে জানান তিনি।

নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে- যেকোনো এক জায়গায় সমাবেশ আয়োজন করা হবেও জানিয়েছেন জাহিদ হোসেন।

তিনি বলেন, গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ‘গণতন্ত্রের র‌্যালি’ অনুষ্ঠিত হবে। 

জাহিদ হোসেন আরও বলেন, গণঅভ্যুত্থানের পর আনসার, রিকশাওয়ালা ও শ্রমিক অসন্তোষের নামে দেশের বিরুদ্ধে এখনো যেসব গণবিরোধী ষড়যন্ত্র চলছে, কর্মসূচি পালনের পর তা উবে যাবে।

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর