আক্রান্তদের মামলা, জিডি করতে বললো আওয়ামী লীগ 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

দেশের চলমান পরিস্থিতিতে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যারা হত্যাকাণ্ড, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন, তাদেরকে থানায় মামলা অথবা সাধারণ ডায়েরি করতে দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা পহেলা জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে। 

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা দিয়ে বলা হয়েছে, আপনার বা আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া- অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। 

ফেসবুক পোস্টে আরও লেখা হয়েছে, যদি সাধারণ ডায়েরি করতে না দেয়- আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো। 

'অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরির আপডেট জানাবেন মেইলে [email protected]। আমরা সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করছি,' লেখা হয়েছে ওই পোস্টে। 

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর