সরকারে রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগের খোঁজে: ফখরুল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিমিয়ের সময় দলের মহাসচিব এ কথা বলেন।

মতবিনিময়ের সময় পার্বত্য চট্টগ্রামে সহিংসতা এবং ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির ঘটনার উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামের দুটি জেলায় যে যে ঘটনা ঘটেছে সেটি বিচ্ছিন্ন ঘটনা না, ইউনিভার্সিটিতে যেটা ঘটেছে সেটাও বিচ্ছিন্ন ঘটনা না। এখানে বিরাজনীতিকরণের আভাস আছে। শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য প্রচার করছে, সে কারণে এখানে আরো উসকানি আছে। যারা দায়িত্বে আছেন তাদের অভিজ্ঞতার সঙ্কট এখানে একটা কারণ।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের সবাই টেকনোক্রেট হওয়ায় রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার কারণে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। পতিত সরকারের আমলারা এখনো থেকে যাওয়ায় সেই সুযোগ আরো বেশি থেকে যাচ্ছে। শুরুতে আনসার পরে বিভিন্ন অ্যাসোসিয়েশন পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করেছে।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে না হলে এ ধরনের সমস্যা থেকেই যাবে। আওয়ামী লীগ সমাধানের চেষ্টা করেনি। একদিনের আলোচনায় এগুলো শেষ হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা ভালো হয়নি। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান হতে পারে না। এসব সিদ্ধান্ত সরকারকে প্রশ্নবিদ্ধ করে। লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধ করে সুস্থধারার ছাত্র রাজনীতি না থাকলে দেশে রাজনীতি টিকে থাকবে না।

রা্ষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ছয়টি কমিশনকে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি এই শীর্ষ নেতা বলেন, ছয় কমিশন সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া উচিত। তারা যেটা করছেন সেটা সফল হোক আমরাও চাই, কিন্তু ব্যর্থ হবারও সুযোগ থেকে যাবে।

রাজনৈতিক দলগুলো সরকারের সাথে বসার সুযোগ পাচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা বলা হলেও সব বিষয়ে সরকারের সাথে বসার সুযোগ পাওয়া যাচ্ছে না।

সংবিধান পরিবর্তনের মতামত নেওয়ার পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন করার আগে মানুষের মতামত নিয়ে তারপর পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া উচিত। আইনগত দিক দেখতে হবে। নির্বাচনের পর সংবিধান পরিবর্তন করতে হবে। এই সংবিধানের অধীনে শপথ না নিলে তারা সংবিধান পরিবর্তনের কথা বললে বেশি যৌক্তিক হতো।

তিনি বলেন, ভারতে গণতন্ত্রের মিনিমাম স্টেজ আছে। তাদের প্রতিষ্ঠানগুলোর সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত আছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা যদি সত্যিকারের রাজনীতিবিদ হন তাহলে উচিত তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেটার মোকাবিলা করা। আর সরকারের উচিত বিচার নিশ্চিত করা। 

মাইনাস টু ফর্মুলার বাস্তবায়ন করার চেষ্টা করা হলে মানুষ তা মানবে না। এটার কোনো সুযোগ নেই, যোগ করেন মির্জা ফখরুল।

কেএসএইচ
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর