এই সরকারের সংবিধান সংস্কারের এখতিয়ার নেই: নাগরিক কমিটি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার নেই বলে মত দিয়েছেন নাগরিক কমিটির নেতারা। এমনকি অন্তর্বর্তী সরকারের কেউ যদি রাজনৈতিক দল করতে চায়, তাহলে তাদের উপদেষ্টার পদ ছেড়ে দিতে হবে বলেও জানান তারা।  

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন।

এসময় বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন যে অপশাসন, গণহত্যা করেছে তাদের আর এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কোনো গণহত্যাকারী রাজনৈতিক দল কখনোই রাজনীতিতে ফিরতে পারে না, আওয়ামী লীগেরও সেই সুযোগ নেই। দেশের আদালতে তাদের বিচারের সম্মুখীন করতে হবে।

আর তাদের যারা এদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে, তারা জাতীয় বেইমান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে, যোগ করেন নাগরিক কমিটির নেতারা। 

দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠনো ঠিক হয়নি মন্তব্য করে তারা বলেন, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে ভারত বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বাস্তবায়ন করেছে, সেই ভারত ইলিশ পাঠানো হলো। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না দাবি করে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের নামে ছাত্রলীগ বা শিবিরের নেতাকর্মী থাকাটা ক্ষতির কিছু না। তবে কেউ অন্যায় করলে বিচারের আওতায় আনতে হবে, পিটিয়ে হত্যা কেউ সমর্থন করে না।

একাত্তর/এসি
একটি রাজনৈতিক দল একাত্তরের পরাজয়কে মেনে নিতে না পেরেই দেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের এই দেশে নির্বাচন করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, নির্বাহী আদেশে সংবিধানের কোনো...
কোনো দলের অবৈধ-অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
দেশে সংবিধান এখনো কার্যকর, তা অস্বীকার করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর