পাহাড়ে অস্থিরতা সৃষ্টি হাসিনার, সমর্থন ভারতের: ফারুক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ পিএম

খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সৃষ্ট অস্থিরতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। এমন ঘটনায় শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন মন্তব্য করে তিনি আরও বলেন, এই অস্থিরতা সৃষ্টিতে সমর্থন দিয়েছে ভারত।

সোমবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ঝুলিয়ে রাখা কথা বলেছেন। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফারুক বলেন, অমিত যা বলেছেন, তাতে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত। 

ফারুক বলেন, বাংলাদেশের মানুষ ভারতের মতো নির্বাচন চেয়েছে। কিন্তু ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ২০০৮ সাল থেকে এদেশের কোনো নির্বাচন সুষ্ঠু হতে সহায়তা করেনি। 

আওয়ামী লীগের কাছে অনেক টাকা, অস্ত্র আছে মন্তব্য করে তিনি বলেন, তারা আবারও সংঘটিত হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে  অন্তর্বর্তী সরকারকে সতর্কভাবে জঞ্জাল পরিষ্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশের মানুষকে আশ্বস্ত করারও তাগিদ দেন এই বিএনপি নেতা। 

একাত্তর/এসি
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশে বিদ্যমান জ্বালানি সঙ্কটের মধ্যে বিশাল গাড়িবহর নিয়ে লংমার্চের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, জনকল্যাণের কথা বলে শত শত যানবাহনের তেল অপচয়...
বিরোধী দল ‘এক দফা’ আন্দোলনের নামে সরকার পতনের চক্রান্ত করলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ফেলে...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর