যারা আছেন ঢাবি শিবিরের কমিটিতে

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি মো. আবু সাদেক কায়েম ও সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের নাম-পরিচয় আগেই জানা গিয়েছিলো।

এবার সংগঠনটির ঢাবি শাখার ১৪ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় সামনে এলো। বুধবার এই কমিটি গণমাধ্যমে পাঠানো হয়। এছাড়াও ঢাবি ছাত্রশিবিরের ফেসবুক পেজেও কমিটির তথ্য জানানো হয়।

ঢাবির শিবিরের সেক্রেটারি ফরহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, কমিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। এখন শুধু পরিচয় করিয়ে দেওয়ার জন্য তথ্যটি জানানো হয়েছে।

সভাপতি ও সেক্রেটারি ছাড়াও কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ্ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল।

এছাড়া কমিটিতে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন।

কেএসএইচ
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল অনেকটাই আঁতকে দিয়েছে বিএনপিরসহ সকল রাজনৈতিক দলগুলোকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ফলাফল-পরবর্তী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত সংগঠন ও বটবাহিনীর বিরুদ্ধে ৯ এবং ১১ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবির প্রদর্শনী করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর