জনপ্রতিনিধিরা ঠিক করবে সংবিধান কতোটা সংস্কার দরকার: ফারুক

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০১:৪১ পিএম

অন্তবর্তী সরকারের প্রতি জনগণের এখনও কোনো অসন্তোষ না থাকলেও গত দুই মাসে কিছুই সংস্কার করতে পারেনি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, জনপ্রতিনিধি ছাড়া জনগণ সংস্কার চায়। তাই জনপ্রতিনিধিরাই ঠিক করবে সংবিধান কতোটা সংশোধনের দরকার। সংস্কারের নামে অহেতুক সময়ক্ষেপণ করা যাবে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, জনগণের দাবি, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ দিতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝতে পারবে এই অন্তর্বর্তী সরকার ওয়ান ইলেভেনের সরকার নয়। 

আওয়ামী লীগকে আবারো রাজনীতি করতে দিলে দেশ পিছিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা খুব দূরে নয়। অনেক কাছে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 

ফারুক বলেন, কোনো চক্র যেন সরকারকে ১/১১ সরকারের ভূমিকা নিতে না পারে সেজন্য সর্তক থাকতে হবে। সেনাবাহিনী মাঠে থাকার পরও এখনও তেমন অস্ত্র উদ্ধার হয়নি বলেও মন্তব্য করেন তিনি। 

একাত্তর/এসি
১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ এবং জামায়াতে ইসলামী ও শিবিরকে বিগত আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাতকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন...
বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবিড় সখ্য ও সম্পর্ক রয়েছে এবং তা ইতিমধ্যে প্রমাণিত বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ৯টি...
১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
যশোর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
রাজধানীর মগবাজার এলাকায় জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর