দেশের স্বার্থেই তারেক রহমানকে ফেরাতে হবে: সালাম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা ‘মিথ্যা’ মামলাগুলো কেন প্রত্যাহার হবে না সেই প্রশ্ন তুলেছেন, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, বলেন, দেশের স্বার্থেই তারেক রহমানকে দেশে আনতে। নির্বাচনের জন্য আরও সময় দিলে ফ্যাসিবাদ শক্তিশালী হবে। 

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে জাগ্রত বাংলাদেশ-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কাঁধে ফ্যাসিবাদের ভূত চেপেছে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, আমরা দীর্ঘকাল ধরে ভোট দিতে পারিনি। এদেশের মানুষকে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এজন্য এদেশের মানুষ ভোটের জন্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্ষুব্ধ ছিল। এখন আপনারা যদি বলেন নির্বাচনের প্রয়োজন নাই তাহলে জাতির সঙ্গে প্রতারণা করা হয়।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন সমস্যা কেটে যাবে এবং ভুল কম হওয়ার সম্ভাবনা থাকবে। যে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হলো তাদের রাজপথে প্রতিবাদ করতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। কোনটা আগে করবেন কোনটা পরে করবেন সেটাই ঠিক করতে পারেন না। দুর্নীতিবাজ, খুনীরা পালিয়ে গেল। তাদের ধরতে পারলেন না। তাদের শাস্তি দেবেন কি করে?

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আপনারা বলছেন নির্বাচনের জন্য অভ্যুত্থান হয়নি, তাহলে কীসের জন্য অভ্যুত্থান হলো? এদেশের মানুষতো দীর্ঘকাল ভোটের আন্দোলন করেছে। পাকিস্তান আমলে আন্দোলন করেছে, মুজিব আমলে আন্দোলন করেছে, শেখ হাসিনার আমলেও আন্দোলন করেছে। শেখ মুজিব রাজনীতিবিদ হয়েও রাজনীতিকে নিষিদ্ধ করেছেন। আর, জিয়াউর রহমান রাজনীতিবিদ না হয়েও বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।

বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সময় চান আমরা সময় দিতে প্রস্তুত আছি। আমাদের তো মনে হয় আপনাদের কাঁধে ফ্যাসিবাদের ভূত চেপে আছে। বিএনপি ক্ষমতা চাইলে ৫ আগস্টের পরই ছাত্র-জনতাকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। সেভাবেই মাঠ প্রস্তুত ছিল। 

‘কিন্তু বিএনপি নির্বাচনে বিশ্বাস করে বলেই জনগণের ভোটে তারা ক্ষমতায় যেতে চায়, বাঁকা পথে নয়। ৩৬ দিনেই শুধু আন্দোলন হয়নি, ১৬/১৭ বছর ধরে আন্দোলন হয়েছে, তাতে কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, হাত গেছে, পা গেছে, তাদের আমরা এখনো রাস্তায় নামায়নি’।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব বলেন, শুধু কোটা আন্দোলনের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রাণ দেয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে বলেই বিএনপি সেই আন্দোলনে শরিক হয়েছে। নিঃশর্তভাবে একটি গোষ্ঠীর হাতে ক্ষমতা দেয়ার জন্য কেউ আন্দোলন করেনি। যারা এখন ক্ষমতায় আছেন তারা মাঠে ছিলেন না। 

তিনি আরও বলেন, মনে রাখতে হবে আপনারাই ছাত্র-জনতার আন্দোলনের ফসল। বেগম খালেদা জিয়া বলেছিলেন কখনো আমরা ফ্যাসিবাদের অধীনে নির্বাচন করবো না, তার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেল খাটতে হয়েছে। তার জন্য ৬২ লাখ নেতাকর্মীর বিরুদ্ধেও মামলা হয়েছে।

ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার নোবেল প্রাপ্তির পর বিএনপি সমর্থিত প্রেসিডেন্ট আপনাকে প্রথম বঙ্গভবনে সম্মাননা জানায়। আপনার বিশ্বব্যাপী সম্মান, আপনাকে বেগম খালেদা জিয়াও সম্মান জানিয়েছিলেন। অথচ কি আশ্চর্য আপনি ক্ষমতায় আছেন আর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে। এটা হতে পারে না।

জাগ্রত বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান সফিক, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগসহ আরও অনেকে।

এআরএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর