র‌্যাব বিলুপ্ত চায় বিএনপি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

দেশ-বিদেশের মহলে র‍্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বাহিনীটির বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি। একই সঙ্গে পুলিশকে জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি।

সুপারিশগুলোর মধ্যে আরও রয়েছে- চার ধাপের পরিবর্তে দুই স্তরে পরীক্ষায় পুলিশ নিয়োগ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নেতৃত্বে ইউনিয়নভিত্তিক কমিউনিটি পুলিশিং, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ইত্যাদি। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান হাফিজ উদ্দিন আহমেদ।  

তিনি বলেন, র‌্যাব দিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। একই সঙ্গে লঙ্ঘন হয়েছে মানবাধিকারও।

এই বিএনপি নেতা বলেন, গত ১৬ বছরে দেশের সবকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার সরকার। এরমধ্যে পুলিশ প্রশাসন একটি। পুলিশ প্রশাসনের গুম-খুন, অন্যায় আর অনিয়মের কারণে মানুষের আস্থা হারিয়েছে। 

এসময় তিনি জানান, পুলিশ প্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকার কমিটি গঠন করলেও বিএনপির কাছে কোনো সুপরিশ চায়নি। তারপরও বিএনপির পক্ষ থেকে একটি সুপারিশমালা দেওয়া হয়েছে।

হাফিজ বলেন, পুলিশের কর্মকাণ্ড মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। তারপরও পুলিশ বাহিনী ছাড়া দেশ চলতে পারে না। তাই পুলিশ প্রশাসন কমিশন গঠন করার সুপারিশও করা হয়েছে। 

৪৮৮ জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। তাদের সবাই অপরাধী। তাদের সেনানিবাসে আশ্রয় দেওয়া ঠিক হয়নি বলেও মনে করেন মেজর হাফিজ।

শেষে হাফিজ বলেন, অন্তর্বর্তী সরকার সুপারিশগুলো আমলে না নিলেও বিএনপি ক্ষমতায় এলে তারা এসব প্রস্তাবনা বাস্তবায়ন করবে। বিএনপি পুলিশকে নিরপেক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলবে।  

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর