নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

অন্তবর্তীকালীন সরকা‌রের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে নির্বাচনের কোনো রোডম‌্যাপ না দেয়ায় বিএন‌পি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাস‌চিব ব‌লেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নি‌য়ে সম্ভাব‌্য যে সময়সীমা দি‌য়ে‌ছেন এতে নির্বাচন নি‌য়ে ধোঁয়াশা তৈরি হ‌য়ে‌ছে। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার প্রেস প‌রে নির্বাচন নি‌য়ে যে বক্তব‌্য দি‌য়েছেন তা পরস্পরবি‌রোধী। 

তিনি আরও বলেন, নির্বাচন নি‌য়ে সরকার যে সময় নি‌চ্ছে বিএন‌পি সে‌টিকে যৌ‌ক্তিক ম‌নে ক‌রে না। নির্বাচন ক‌মিশন গঠন হ‌য়ে‌ছে, এখন নির্বাচনের রোডম‌্যা‌পের কো‌নো বাধা দেখ‌ছে না বিএন‌পি। 

নির্বাচন নিয়ে প্রেস সেক্রেটারি ও প্রধান উপদেষ্টার বক্তব্য পরস্পরবিরোধী যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করবে উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচনের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেয়া উচিত। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 

সংবাদ সম্মেলনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগতও জানান ফখরুল। জানান, বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সুস্থ না হওয়ায় ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল। ওই সমাবেশে অংশ নেয়ার কথা ছিলো বিএনপি চেয়ারপারসনের।

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর