নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

নড়াইলে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার দুপুরে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. আব্দুল হক রায়ের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে মামলার বাদী শাহাজান বিশ্বাস তারেক রহমানের সাজার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। আদালত মামলাটি পুনরায় নিম্ন আদালতে প্রেরণ করেন।

সেখানে মামলার বাদী মামলা চালাতে অপারগতা প্রকাশ করেন। আজ ধার্যদিনে বিচারক তারেককে খালাস প্রদান করেন। 

এর আগে এই মামলায় ২০২১ সালে ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপির আয়োজিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। সেই সংবাদ দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মৃত মাজেদ বিশ্বাসের ছেলে মুক্তিযোদ্ধা মো. শাহাজান বিশ্বাস ওই সংবাদ পড়ে শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে মর্মে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেন। মামলায় তিনজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

আরবিএস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর