জিয়াউর রহমান সকল ক্ষেত্রে সফল হয়েছিলেন: তারেক রহমান

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

রাজনৈতিক দলগুলোর আদর্শে পার্থক্য থাকলেও মানুষের কথা বলা আর ভোটের অধিকার নিশ্চিত করা গেলে স্থায়ীভাবে গণতন্ত্র হত্যার পথ বন্ধ করে কারো স্বৈরাচার হয়ে ওঠার পথ বন্ধ করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সৈনিক, রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে সফল হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে সফল হয়েছিলেন বলেই তার সৃষ্টি করা দল সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে এখনও টিকে আছে।

শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রথমবারের মতো ভাষণ দেন।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিষয়ে তারেক রহমান বলেন, সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি দায়িত্ব থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান। সময়ের প্রয়োজনে রাজনীতিবিদ হিসেবে আবর্তিত হন তিনি। মানুষের কাছে ছুটে গিয়েছেন। ১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সব পরিচয়ের ওপরে গিয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে।

দেশে শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।   

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই তরুণ প্রজন্মের কাছে জিয়াউর রহমানের দর্শন প্রচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।  

এদিন বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে চিত্রকর্মের প্রদর্শনী করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। 

দুই পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন শিল্পীরা। দ্বিতীয় পর্বে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ শিক্ষাবিদ গণমাধ্যমের প্রতিনিধিরা।

এসময় নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন দাবি করে যারা তার অবদান নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। 

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর