চার চিকিৎসক ফিরলেন, শিগগিরই ফেরার আশা খালেদার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য চার চিকিৎসক দেশে ফিরেছেন। বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আশা করা যাচ্ছে, দেশবাসীর টানে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন।

স্থানীয় সময় শুক্রবার লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার্স অব কমার্সের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, দেশে ফিরে আসা চিকিৎসকরা হলেন- মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ ও ডা. জাফর ইকবাল। 

ডা. জাহিদ জানান, বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় থাকলেও দি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক প‍্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম। তার  শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চার চিকিৎসক ফিরে গেছেন। তারা যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্ল্যাইটে শনিবার ঢাকায় পৌঁছবেন। 

তিনি আরও জানান, লন্ডনে তার সঙ্গে আরও আছেন ডা. মোহাম্মদ আল মামুন। 

খালেদা জিয়া চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি যুক্তরাজ্যে যান। লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন তার চিকিৎসা চলে। এর পর ২৪ জানুয়ারি রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া।

সম্প্রতি লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। কিডনিতে কিছুটা সমস্যা থাকলেও উদ্বেগের কিছু নেই।

একাত্তর/এসি
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর