গণপরিষদ নির্বাচনের দাবি জানালেন আখতার হোসেন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরপরই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভেনিউতে ছাত্র-জনতার সমাবেশে দলটির আত্মপ্রকাশ ঘটে। 

এরপর বক্তব্য রাখতে গিয়ে আখতার হোসেন বলেন, তরুণরা স্বপ্ন দেখে আগামী নতুন এক সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে বাংলাদেশ। সেই স্বপ্ন নিয়ে গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চাই। একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম- সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করতে চাই।

তিনি আরও বলেন, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চাই। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই। জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চাই। বাংলাদেশের মানুষ নতুন এক সুযোগের মুখোমুখি হয়েছে। যারা দেশের ভবিষ্যৎ নির্মাণে দায়িত্ব নিতে ইচ্ছুক এবং নতুন কিছু উপহার দিতে চান, তাদের এখনই এগিয়ে আসার সময়। মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে চাই।

এআরএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর