নতুন প্রজাতন্ত্র বিনির্মাণের বিকল্প নেই: নাহিদ ইসলাম

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:২৬ এএম

শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র-জনতা ২৪ এর অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণআকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই।

প্রতিষ্ঠার পর এনসিপি'র প্রথম কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম এ কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরেও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি। এ কারণে, দ্বিতীয় প্রজাতন্ত্র দরকার।  

এছাড়া নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায়, এজন্যই পুরোনো প্রশাসনিক কাঠামো বাতিল করার দাবিও জানান তিনি। 

নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

এদিকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান নাহিদ।

তিনি বলেন, নিবন্ধন নিতে শর্তাবলি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচন হতে হবে প্রথমে, এরপর যারা বিজয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এসময় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরবিএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর