শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত: জামায়াত আমির

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:০৬ পিএম

মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারের ওপর ছুরিকাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে জানিয়ে তিনি বলেন, নৈতিক শিক্ষাকে বিকশিত করার উদ্যোগ নিবে জামায়াত।

সরকারি খরচে চলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না মন্তব্য করে জামায়াত আমির বলেন, সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন।

বর্তমানে সমাজের চাকা সৎপথে চলছে না উল্লেখ করে শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে গ্রহণ করার তাগিদ দেন তিনি।

শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ ও রাষ্ট্র নিবে বলেও জানান ডা. শফিকুর রহমান।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর