আবারও এক-এগারোর শঙ্কায় বিএনপি, দ্রুত নির্বাচনের তাগিদ

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম

দল গঠনের পর ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও এক-এগারোর মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। যেসব রাজনৈতিক দলের ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য নেই তারাই নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তারা। তাই সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব না করে দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়েছেন তারা। 

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কর্মশালার মাধ্যমে কর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

সকালে মহানগর দক্ষিণের সবুজবাগে ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশে স্থিতিশীলতা আনতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। 

মির্জা আব্বাস বলেন, আমি রাজনৈতিক নেতা হিসেবে বলি, আমি আশাবাদী নির্বাচন হবে। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভাবি, অনেকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।

তার দাবি, নির্বাচনের কথা উঠলেই জনসমর্থনহীন একটি পক্ষ নির্বাচন বিলম্ব করার পক্ষে নানা অজুহাত তুলছে।

তিনি আরও বলেন, আমরা তো বার বার বলেছি, নির্বাচন হলে আমাদের মাঠে থাকতে হবে। আমরা মাঠে থাকবো। জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা সরকারে যাবো। জনগণ যদি আমাদের ভোট না দেয়, যাকে দেবে তাকে আমরা মেনে নেবো। 

এর আগে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায়, আবারও এক-এগারোর মত ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

নির্বাচনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত মন্তব্য করে ভোটের জন্য যতোটা সংস্কার দরকার, অতিদ্রুত সেটি শেষ করে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি। 

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর