এনসিপি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা: নাহিদ ইসলাম

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:৪১ পিএম

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 

সোমবার বিকেলে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মানুষের প্রত্যাশা, ভালোবাসা এবং সমর্থন নিয়েই নতুন রাজনীতি করতে চাই।

এদেশের তরুণদের বিশেষ করে জেন-জিদের নজিরবিহীন ত্যাগের মধ্যে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে এনসিপি আহ্বায়ক বলেন, রোহিঙ্গাদের বোঝা এখনও দেশের মানুষদের বহন করতে হচ্ছে। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করেছেন তিনি।

এসময় এনপিসি'র সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রে কোনো ফ্যাসিস্ট শক্তি যেন অংশগ্রহণ করতে না পারে। অন্তর্বর্তী সরকার যাতে বিষয়টি খেয়াল রাখে। 

তিনি আরও বলেন, ২০২৪ এর জুলাইয়ের পর দেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী বাংলাদেশে যে সংস্কার হচ্ছে বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ এবং সে দেশের মানুষেরা তার সাথে একাত্মতা প্রকাশ করবে। দেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট সরকার না আসতে পারে সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।

আরবিএস
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর