এবার ‘দ্বিতীয় স্বাধীনতা’ নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:১৭ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম এক প্রশ্নের জবাবে বলেছিলেন, একাত্তরের স্বাধীনতা ও চব্বিশের স্বাধীনতা পরস্পরবিরোধী নয়, আমরা সেই ধারাবাহিকতাতেই আছি। 

এমন বক্তব্যের দুই দিন পর, নাহিদ ইসলাম বৃহস্পতিবার ২০২১ সালের আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীতে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখার সময় বলেছেন, যারা ১৫ বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়।

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আরও বলেছেন, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিলো, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিলো, আগের আমলেও ছিলো। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো লুটপাটের স্বাধীনতা।

চার বছর আগে স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে সন্তানকে হারিয়েছেন অনেক বাবা-মা। শেখ মুজিবের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুর্বর্ণজয়ন্তীর রাষ্ট্রীয় আয়োজনে তখন ঢাকা সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে মুসলিম নিধনের অন্যতম এই হোতার সফরের প্রতিবাদে তখন রাজপথে নামে জনতা। সে সময় পুলিশের গুলি ও সংঘর্ষে মারা যায় ১৭ জন। এই হত্যার বিচার চাইলেন তাদের স্বজনরা। 

বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় শেখ হাসিনার ভয়াবহ দমন নিপীড়নের কথা তুলে ধরে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ওই সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদীর বাংলাদেশে আগমন জনগণ প্রত্যাখ্যান করেছিলো। ২০২১ সালের মোদীবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। 

আলোচনা সভায় এনসিপি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় জানিয়ে এনসিপি নাহিদ ইসলাম বলেন, ভারতে সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণার নিন্দা জানাই। রাজনৈতিক হস্তক্ষেপের জন্যই বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প ছড়াচ্ছে ভারত।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিবাদ চালিয়ে নিতে পেরেছিল। সকল গণহত্যা ও গুম-খুনের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে।

দলের কার্যক্রম নিয়ে নাহিদ বলেন, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। স্বৈরশাসকরা নির্যাতন চালালে এক সময় বিচার হয়, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।

এআরএস
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর