সংকটকালে দেশ, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: মির্জা ফখরুল

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পিএম

সংকটকাল অতিক্রম করছে দেশ; ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান সম্ভব। 

রোববার (২০ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আবদুল্লাহ প্রমুখ।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে দেশে একটি অস্থিরতা চলছে। কিছু নির্ধারিত বিষয় অনির্ধারিত ও অনিশ্চিত হয়ে পড়েছে। তা সমাধানে দরকার রাজনৈতিক ঐক্য। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আমরা জনগণের প্রতিনিধিত্ব পাবো।

এসময় আব্দুল্লাহ আল নোমানের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষকে শুধু দিয়ে যান, রাজনীতিকে দিয়ে যান— তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন আবদুল্লাহ আল নোমান। আজ তিনি আমাদের মধ্যে নেই। তিনি চলে গেলেও আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো। তা স্মরণ করলে আমরা সবাই উপকৃত হবো।

ফখরুল বলেন, আজকেই মনে হয়, তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিলো। কারণ জাতি একটি সন্ধিক্ষণ অবস্থায় আছে। যখন আমরা একটি অনিশ্চিত অবস্থার মধ্যে আছি, ফ্যাসিবাদী হাসিনাবিরোধী একটি বিস্ফোরণ হয়েছে। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা মনে করি, এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবচেয়ে জরুরি সময়। জনমতকে সঠিক পথে প্রবাহিত করা অত্যন্ত জরুরি কাজ। আবদুল্লাহ আল নোমান ছিলেন সেই মাপের একজন মানুষ। যিনি সবচেয়ে প্রতিকূল পরিবেশেও আন্দোলন তৈরি করতে পারতেন। মানুষকে একত্রিত করার ক্ষমতা তার ছিলো। সেজন্য আজ বারবার তার কথা মনে পড়ছে। বিএনপি নিয়ে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন ও তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন বাস্তবায়নে আমরা অবশ্যই আব্দুল্লাহ আল নোমানের শূন্যতা অনুভব করি।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন ছাত্রনেতা জাহিদুল পারভেজকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এই সময়ে যারা তার মতো একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে, আমি বিশ্বাস করি, তারা দেশের পরিবর্তনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনই বাংলাদেশের পক্ষের মানুষ নন। 

তিনি আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, সংগ্রাম শেষ হয়নি, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সংসদ পাইনি। তাই সচেতনতার সঙ্গে কাজ করে দলকে, সংগঠনকে শক্তিশালী করতে হবে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই— গণতন্ত্র বা নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপি আবারও রাজপথে আন্দোলন করবে। 

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর