ঐকমত্য কমিশনের পাঁচ শতাধিক প্রস্তাবে একমত বিএনপি

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম

পাঁচ সংস্কার কমিশনের ৬৯১টি সংস্কার প্রস্তাবে ৫০০টির বেশি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি, আপত্তি জানিয়েছে ৭৩ টিতে। এছাড়া জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, প্রবীণতম তিন সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে দলটি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবার বিষয়টি আলোচনার পর ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতারা। আর জরুরি অবস্থা জারির বিষয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে জড়িত না রাখার পক্ষে মত তাদের।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঐকমত্য কমিশনে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের বৈঠক শেষে বৈঠকে এসে এসব জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এর আগে পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। 

বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকের বলেন, রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগকে যুক্ত করতে চায় না বিএনপি। জ্যেষ্ঠ একজন নয়, প্রবীণ তিন সদস্যের প্যানেল থেকে যোগ্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে তারা।

রাষ্ট্রপতির অভিশংসনে দুই কক্ষের দুই তৃতীয়াংশ ভোটের বিধান চায় উল্লেখ করে সালাহউদ্দিন জানান, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীলতা কমানোর পক্ষেও তারা।

আর জরুরি অবস্থা জারির প্রশ্নে এনসিসিকে জড়িত রাখতে চায় না বিএনপি। এছাড়া সংসদকে দুই কক্ষে ভাগ করে উচ্চ কক্ষের নাম সিনেট ও নিম্ন কক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে দলটি।

তিনি জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮টি সুপারিশে আমরা ১৮৭টিতে একমত। আংশিক একমত পাঁচটিতে, একমত নই ১১টি, মন্তব্যসহ মতামত দিয়েছি পাঁচটিতে। 

১৩১টি প্রস্তাব এসেছে সংবিধান সংস্কার কমিশনে। ১৯ টিতে একমত। বেশিরভাগই দ্বিমত বা মন্তব্য আছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে ২৪৩টি সুপারিশ পেয়েছি। তার মধ্যে ১৪টিতে আংশিক একমত, ২৪টিতে একমত হইনি, ৬৪টিতে মন্তব্যসহ একমত এবং ১৪১টিতে একমত হয়েছি।।

দুদক সংস্কার কমিশনে ২০টি সুপারিশ পেয়েছি। এর ১১ টিতে একমত, আটটিতে একমত নই, একটিতে সুপারিশ বা আপত্তি দিয়েছি।

বিচার বিভাগ সংস্কার কমিশনের ২৮টি চাপ্টারে ৮৯ টি প্রস্তাব চিহ্নিত করেছি। গুরুত্বপূর্ণ হিসেব ৬২টিতে একমত, ৯টিতে মন্তব্যসহ একমত, ১৮টিতে ভিন্নমত জানিয়েছি।

বিএনপি বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা বাস্তবায়ন করতে চায় মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই সুপ্রিম কোর্টের একটি সচিবালয় হোক। সুপ্রিম জুডিশিয়াল আদালতে একটি ন্যাশনাল জুডিশিয়াল আদালত হোক। এখানে দুর্নীতিও কাউন্ট করতে চাই।

কমিশন বিচারকদের বয়স ৭০ করতে চায়, এ ব্যাপারে আরও পর্যালোচনা করা উচিত বলে জানিয়েছি, যোগ করেন সালাহউদ্দিন আহমেদ। 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর