দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালাতে পারে না: জামায়াত আমির

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম

দেশপ্রেম থাকলে দেশ ছেড়ে কেউ পালাতে পারে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলী আহমাদ মাবরুরের বই ‘মাওলানা আব্দুস সুবহান (রহ.): তৃণমূল থেকে শীর্ষে’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এসময় ব্যক্তিগত স্বার্থকে বড় করে না দেখে দেশের স্বার্থে দলমত সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান চাইলে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি তার জন্মভূমি ছেড়ে যেতে রাজি হননি। দেশপ্রেমে তিনি ছিলেন অটল।

তিনি আরও বলেন, মাওলানা সুবহান ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। মানুষকে সহজেই আপন করে নিতেন। এমন মানবিক গুণ ছিলো তার, যা আমি নিজেও অর্জন করতে পারিনি। 

অনুষ্ঠানে জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র সামীম সাঈদী বলেন, স্বৈরাচারের দোসরদের মত জামায়াত ইসলামের নেতাকর্মীরা দেশ ছেড়ে কখনও পালায় না। জামায়াত নেতারা যদি রাজাকার হতো পাকিস্তানে তাদের গাড়ি বাড়ি থাকতো বলেও দাবি করেন তিনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম কবির হাক্কানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম।

মাওলানা আব্দুস সুবহান ছিলেন পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের নায়েবে আমির। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৪ বছর।

আরবিএস
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর