আওয়ামী দোসরদের কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি: রিজভী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম

সরকারের ভুল নীতির কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক (দোসর) কিছু ব্যবসায়ীর মিল-কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এর প্রস্তুতি সর্ম্পকে জানাতে আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা উচিত ছিলো। অনেক শ্রমিক ছাঁটাই হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক হয়নি।

তিনি দাবি করেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এছাড়া, ৩০ জন রিকশাশ্রমিকসহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। যদিও অনেকে শ্রমিকশ্রেণির আত্মত্যাগ স্বীকার করতে চায় না বলে মত দেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শ্রমজীবী মানুষের আয় কমছে। নিত্যপণ্যের উর্দ্ধগতিতে তাদের জীবন ওষ্ঠাগত।

আরবিএস
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর