চার দফা দাবিতে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশ শুরু

আপডেট : ০৩ মে ২০২৫, ০৯:৩৮ এএম

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। 

শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজারও মানুষের উপস্থিতিতে এ সমাবেশ শুরু হয়। চলবে দুপুর একটা পর্যন্ত।

এদিকে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন সারা বাংলাদেশের দূর-দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা। 

সমাবেশ সফল করার উদ্দেশে আসা এসব মানুষদের দাবি- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সরকার যাতে ২০১৩ সালের শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ডের জড়িতদের বিচার করে।

অন্য সব গণহত্যার বিচারসহ তাদের চাওয়া- যতো দ্রুত সম্ভব ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা যেন প্রত্যাহার করে নেয় অন্তর্বতী সরকার। 

তারা জানান, অন্তর্বর্তী সরকার তাদের দাবি না মেনে ব্যবস্থা না নিলে তাদের পরিনতিও স্বৈরাচার সরকারের মতো হবে। 

সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে থাকেন। তাদের বেশিরভাগ কর্মীদের হাতেই ছিলো ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের পাশাপাশি তাদের চাওয়া সংবিধানের বহুত্ববাদের প্রস্তাব বাতিল। 

এদিকে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও ভোর থেকেই নিরাপত্তা জোরদার করেছে।

সমাবেশ শুরুর পর নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা নারীবিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের চার দফা দাবি জানিয়েছেন।

একাত্তর/এসি
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে...
ভারতীয় আগ্রাসন ও সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র বানানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, এজন্য ইস্পাত কঠিন ঐক্য...
দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে আগামী তিন মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত এ সমাবেশ হবে।...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ এনে শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর