শাপলা চত্বরের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি ৪১

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম

২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। তদন্তে ওই রাতের অভিযানে ৫৮ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি জানান, আগামী ২১ জুলাই (মঙ্গলবার) এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে। তবে চূড়ান্ত প্রতিবেদনে আসামির সংখ্যা কমতে বা বাড়তে পারে।

তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ৪১ জন আসামির মধ্যে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এছাড়া সাবেক আইজিপিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং দুইজন সাংবাদিককেও এই প্রতিবেদনে আসামি করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ব্রিফিংয়ে দাবি করেন, এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের আইন লঙ্ঘন হবে না। সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই বিচারকাজ সম্পন্ন করা হবে।

এদিকে,সকালে মামলার অগ্রগতি সম্পর্কে সরাসরি তথ্য জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি শীর্ষ প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে আসেন। তারা প্রসিকিউটরদের সঙ্গে মামলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় কথা বলেন। বৈঠক শেষে হেফাজত নেতারা গণমাধ্যমকে জানান, খসড়া তদন্ত প্রতিবেদনে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

২০১৩ সালের ৫ মে কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল এবং ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবিতে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ ডেকেছিল হেফাজতে ইসলাম। ওই দিন দিনভর সংঘর্ষের পর রাতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত অভিযান চালায়। তৎকালীন আওয়ামী লীগ সরকার বরাবরই এই অভিযানে ব্যাপক হতাহতের তথ্য ও সংখ্যা অস্বীকার করে আসছিল।

গত ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর, হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আবেদন জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে খসড়া প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছাল। আইনি প্রক্রিয়া ও কারিগরি যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেওয়ার মধ্যদিয়েই বহুল আলোচিত এই শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

একাত্তর/এসি
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর