ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:০২ পিএম

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। 

রোববার (৪ মে) বিকেল সাড়ে চারটায় তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। 

সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। 

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মরদেহ ধানমন্ডি তাকওয়া মসজিদে গোসল করানো হয়েছে। এশার নামাজের পর এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

সিনিয়র এ আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

১১ বছর পর ২০২৪ সালের ২৭ ডিসেম্বের দেশে ফেরেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক।মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন তিনি।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে ছিলেন। এক সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে তার অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একাত্তর/এসি
ফেসবুকে একজন নতুন সংসদ সদস্যের দেয়া বক্তব্যের কারণে অন্য সংসদ সদস্যরা ভুক্তভোগী হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।
গাইবান্ধার উপনির্বাচন বন্ধের আগে আইনী বিষয়ে নির্বাচন কমিশনের আরো সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলম। তিনি বলেন, আইনের যে ধারায় এটা করা হয়েছে ঘটনার সাথে...
নানান সময়ে সামাজিক কর্মকাণ্ড ও নানান বিষয়ে আইনি লড়াইয়ের জন্য আলোচিত ব্যাক্তি যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনকে সংগঠনটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোশাল মিডিয়ায় বরাবারই আলোচনায়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর