ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০২:২৪ এএম

নানান সময়ে সামাজিক কর্মকাণ্ড ও নানান বিষয়ে আইনি লড়াইয়ের জন্য আলোচিত ব্যাক্তি যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনকে সংগঠনটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোশাল মিডিয়ায় বরাবারই আলোচনায় আসা এই আইনজীবীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের একটি দলীয় কর্মসূচিতে স্লোগান দিয়েছিলেন সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। ‘শুভ শুভ দিন শেখ কামালের জন্মদিন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, এমন স্লোগানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিয়ে স্লোগান দেওয়ায় সরকারি বিধিমালা ১৯৭৯ লঙ্ঘন করেছেন-এমন কথাও বলেন কেউ কেউ। ব্যরিস্টার সুমন এই ঘটনার সমালোচনা করেন। যে কারণে তাকে যুবলীগের পদ থেকে অব্যাহতি পেতে হলো।

গত ৬ আগস্ট ফেসবুকে লাইভে এসে ওসির এই স্লোগানের নিন্দা জানান ব্যরিস্টার সুমন। আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান ও পুষ্পস্তবক অর্পণ করা ওসি আক্তার হোসেনের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

ফেসবুক লাইভে ব্যারিস্টার সুমন বলেন, ‘শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ওসি আক্তার হোসেনের আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু-একটা কথা বলা দরকার। আওয়ামী লীগের স্লোগান দেওয়ার মানুষ কী এতই কম যে, একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে। আমি খেয়াল করে দেখলাম যে, উনি বলছেন আবেগ থেকেই স্লোগান দিয়েছেন।’
আরও পড়ুন: অনুমোদন নেই ডা: জাহাঙ্গীর কবিরের ডিগ্রির

সুমন আরও বলেন, ‘আমার কথা হচ্ছে, আপনি যখন সরকারি দায়িত্বে থাকবেন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবেগ দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা উচিত। কিন্তু তিনি এখনো ওই জায়গাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।’

এর আগেও ব্যারিস্টার সুমনকে শোকজ করা হয়েছিল। তবে সেই শোকজের ‘সঠিক’ জবাব তিনি দিতে পারেননি বলে যুবলীগ থেকে জানানো হয়। 

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ঘোষণা করা যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সুমন।


একাত্তর/এসএ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন।  রোববার (৪ মে) বিকেল সাড়ে চারটায় তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। 
বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজশাহী জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। 
ফেসবুকে একজন নতুন সংসদ সদস্যের দেয়া বক্তব্যের কারণে অন্য সংসদ সদস্যরা ভুক্তভোগী হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।
বিএনপিপন্থী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর