স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: গয়েশ্বর

আপডেট : ২৬ মে ২০২৫, ০১:৩৮ পিএম

স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২৬ মে) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকের একথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদ তাড়াতে পাড়লেও জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র এখনও আলোর মুখ দেখনি। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। এসময় জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন তিনি।  

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর