তারেক রহমান-ড. ইউনূসের বৈঠকে এদেশে স্বস্তি এসেছে: আসাদুজ্জামান পলাশ

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৮:৫৬ পিএম

লন্ডন বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নির্বাচনের একটি রোডম্যাপ নির্ধারণ করায় এদেশে অস্থিরতা নিরসন হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ। 

শনিবার (১৪ জুন) বিকেলে মাদারীপুরের ঝাউদি ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান পলাশ বলেন, ১৩ জুনের আগে এদেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিলো। ফলে সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান লন্ডনে বসে বৈঠক করেন। সেখানে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়ে সুনিদির্ষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন। ফলে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এতে সারাদেশে শান্তির বাতাস বইছে। এছাড়া বিএনপি প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে ফেব্রুয়ারির নির্বাচনে। 

এসময় তিনি পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সমালোচনা করেন। 

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদার ও জেলা কৃষকদলের আহবায়ক অলিউর রহমান দর্জি প্রমুখ। 

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর