বাংলাদেশ রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:১৯ পিএম

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসানকে সভাপতি ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যদের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি।

শুক্রবার (২০ জুন) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে।

সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত এই দলের প্রধান উপদেষ্টা মো. সেলিম প্রধান।

সমাবেশে দলটির নেতারা বলেন, সংস্কারকে কম গুরুত্ব দিয়ে নির্বাচন আয়োজনের জন্য ছাত্র-জনতা জুলাই অভ্যুত্থানে অংশ নেয়নি। তাই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার আগে কোনো দলের কাছে মাথানত করে নির্বাচনের পথে না যাওয়ার আহ্বান জানান তারা। 

তারা আরও বলেন, ৪৭,৭১ ও ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করবে বাংলাদেশ রিপাবলিক পার্টি। এটি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। ন্যায়ভিত্তিক চিন্তা চেতনায় কাজ করবে এই দল। 

এর আগে দলটির আত্মপ্রকাশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেহেদী হাসান জানান, তাদের দলের লক্ষ হচ্ছে- সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যবসা নয় বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমরা। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। আমরা সেসব থেকে ভিন্ন কিছু করতে চাই। আমাদের এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না।

আরবিএস
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর