কোনো দলের অধীনে এদেশে নিরপেক্ষ নির্বাচন হয়নি: রফিকুল ইসলাম খান

আপডেট : ২০ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

স্বাধীনতার ৫৪ বছরে কোনো দলের অধীনে এদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। 

শুক্রবার (২০ জুন) সকালে সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্ট এ দেশ থেকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে। বাংলাদেশে মানুষ ২০ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। প্রয়োজনীয় সংস্কার করে একটি সুন্দর পরিবেশ তৈরী করে জাতীয় নির্বাচন দিতে হবে। 

এসময় জাতীয় নির্বাচনের আগে দেশে স্থানীয় নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, দাদাগিরি জামানা শেষ। বাংলাদেশের মানুষ আর ভারতীয় আধিপত্য মেনে নিবে না। ফ্যাসিবাদের দোসররা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পাঁয়তারা করছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যারা সাহসী তারাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবেন। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দিবে। 

বিগত সরকার ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে অভিযোগ করে তিনি বলেন, সেই টাকা ফেরত আনতে হবে। পাচারকৃতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। 

কর্মী সভায় জামায়াত ইসলামী বাংলাদেশের নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন, জেলা জামায়াত ইসলামীর আমির মুহাম্মদ মমিনুল হক সরকারসহ অনেকে।

আরবিএস
পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এই সংশোধনীর সাথে একমত জামায়াত এবং এটি বহাল রাখার দাবি জানিয়েছে দলটি। 
দুর্নীতি দমন নিয়ে কাজ করা কমিশন দুদকই অনেকসময় দুর্নীতিতে জড়িয়ে যায় দাবি করে সংস্থাটির কর্মকাণ্ড নিরূপণে ওয়াচ ডগ হিসেবে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত নছিমনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ওই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর