নির্বাচন প্রক্রিয়ায় এক ধাপ এগিয়েছে জামায়াত: গোলাম পরওয়ার

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৫৬ পিএম

নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার আরো জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জামায়াতের আস্থা আছে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখারও আহবান জানান তিনি।

এই নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করে দলটি।

নিবন্ধন ফিরে পেয়ে দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে জামায়াত। এর আগে বিকেলে জামায়াতের নিবন্ধন ইস্যুতে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সঙ্গে ফিরিয়ে দেয়া হয় দাঁড়িপাল্লা প্রতীক।

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিলো এক যুগ পর গত ১ জুন তা বাতিল করে আপিল বিভাগ।

একাত্তর/আরএ
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিরোধীদল হিসেবে জনগণের কল্যাণে কাজ করার এক নতুন নজির তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর