আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এনসিপির মাসব্যাপী কর্মসূচি

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:০৯ এএম

জুলাইয়ের বীর শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

কবর জিয়ারত শেষে মঙ্গলবার (১ জুলাই) সকাল এগারোটার পরে গাইবান্ধায় নেতাকর্মীদের নিয়ে পথসভা ও পদযাত্রা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

পদযাত্রার মধ্য দিয়ে জনতার মতামতের আলোকে জুলাই বিপ্লবের ইশতেহার এবং জুলাইয়ের ঘোষণাপত্র রচনা করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

এদিকে, বিপ্লবের এক বছর পূর্তিতে বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। উত্তরবঙ্গ এখনো অবহেলিত থাকায় সরকারের সমালোচনা করেন তিনি। যেকোনো মূল্যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।

একাত্তর/আরএ
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর