জুলাই পদযাত্রা মানুষের মধ্যে সাড়া ফেলছে: নাহিদ ইসলাম

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

জুলাই পদযাত্রা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে।

বুধবার (২ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রার শুরুতে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, মানুষের মনের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলাই হলো রাজনীতি। সাধারণ মানুষ পরিবর্তনের রাজনীতি দেখতে চায়। যেখান থেকে পরিবর্তনের সূচনা হবে।

তিনি বলেন, এনসিপি জনগণের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই রাজনীতি করবে। আর কালচারাল গ্যাঞ্জাম (ঝামেলা) না করে, জনগণের সমস্যা সমাধানের জন্য গ্যাঞ্জাম করার আহ্বান জানান দলের নেতারা।

তিনি জানান, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ২৯ দিনে ৬৪ জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে, ৩০ জুলাই ঢাকায় ফেরার মধ্য দিয়ে। এছাড়া ৩ আগস্ট শহিদ মিনারে ছাত্রজনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। দলটির উদ্যোগে ৫ আগস্ট পালিত হবে ছাত্রজনতার মুক্তি দিবস।

একই অনুষ্ঠানে উপস্থিত সারজিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা।

এদিন কুড়িগ্রামে পৌঁছে রাজার হাট এলাকায় পথসভা করে এনসিপি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

পদযাত্রা শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবে এনসিপি।

 

একাত্তর/আরএ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
আইনি নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের জনসংযোগ কর্মকর্তার ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের মঞ্চে এটিই তার প্রথম ভাষণ হতে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর