৩০ কিলোমিটার পথ রিকশা চালিয়ে আখতারের দেখা পেলেন রাজু

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০২:২৫ পিএম

প্রায় ৩০ কিলোমিটার পথ টানা রিকশা চালিয়ে অবশেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে দেখা করতে রাজশাহীতে এসেছেন রিকশাচালক রাজু ইসলাম। জুলাই আন্দোলনে একসঙ্গে কারাবন্দি ছিলেন তারা।

এরপর বহুবার আখতার হোসেনের খোঁজ করেছেন রাজু, কিন্তু দেখা মেলেনি। অবশেষে জুলাই পদযাত্রা শেষেই অপেক্ষার প্রহর ফুরায়, দেখা হয় প্রিয় মানুষটির সাথে। সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলো এই প্রতিবেদক।

রাজশাহীতে যে হোটেলে এনসিপির নেতারা উঠেছেন সেই হোটেলেই দেখা মেলে এক তরুণের। হন্য হয়ে কাকে যেন খুঁজছেন। কিছুক্ষণ পর বোঝা গেলো তিনি খুঁজছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে।

যাকে পাচ্ছেন, তাকে ধরেই জানতে চাইছেন আখতার হোসেন কোথায় আছেন। এনসিপির কর্মীদের সহায়তার অবশেষে আখতারের সঙ্গে দেখা হয় রাজুর, জুলাই আন্দোলনের একই সঙ্গে কারাবন্দি ছিলেন তারা।

রাজশাহীতে জুলাই পদযাত্রার খবর শুনে, আখতার হোসেনের খোঁজে প্রায় ৩০ কিলোমিটার পথ রিকশা চালিয়ে পর্যটন মোটেলে এসেছেন, এই রিকশাচালক মোহাম্মদ রাজু ইসলাম।
তখনো তার সাথে দেখা হয়নি আখতারের। রাজু জানান, জুলাই আন্দোলনের সময় তারা একসাথে কারাবন্দি ছিলেন। এক পর্যায়ে আখতার হোসেনের সাথে দেখা হলে আবেগাপ্লুত হয়ে পড়েন রাজু।

আখতার হোসেনও তাকে দেখে খুশি হন। দাওয়াত দেন ঢাকায় এসে দেখা করার। মলিন মুখটা আনন্দে ভরে উঠলো। এবার ফেরার পালা, পথে রিকশায় যাত্রী নিয়েই বাড়ি দিকে রওনা দেন রাজু ইসলাম।

 

এআরএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর