দেড় দশকের প্রত্যেকটি হত্যার বিচার করবে বিএনপি: তারেক রহমান

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত দেড় দশকের প্রত্যেকটি হত্যার বিচার বিএনপি করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি জানান, যে প্রত্যাশা নিয়ে এতগুলো মানুষ শহীদ হয়েছেন রাষ্ট্রক্ষমতায় গেলে তা বাস্তবায়নের পরিকল্পনাও আছে বিএনপির।

জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় শনিবার (১২ জুলাই) এসব কথা বলেন তারেক রহমান। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো মো. আদিলের। গেলো বছর ১৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় সে। শুধু আদিল নয়, এমন আরো ১৪২ জন ছাত্রদলের সক্রিয় কর্মী জীবন হারিয়েছে ২৪ -এর গণঅভ্যুত্থানে। যাদের সম্মানে ব্যতিক্রমী আয়োজন করে ছাত্রদল।

আজকের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রায় ২৪টি শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন দলের এই শীর্ষ নেতা।

পরে দেয়া বক্তব্যে এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি আসে বিএনপির এই হাইকমান্ডের পক্ষ থেকে।

তারেক রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। অভিজ্ঞতার আলোকে দেশের জন্য যেটি ভালো সেই প্রস্তাব তুলে ধরা হচ্ছে।

যে কোন অন্যায়ের বিরুদ্ধে বিএনপি। অপরাধ দমনে সরকারের কার্যকর ভূমিকাও প্রত্যাশা করেন তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিবও। ফ্যাসিস্টরা পালালেও গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ না পৌঁছানোয় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে জানান মির্জা ফখরুল।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর