কে কাকে লাল কার্ড দেখাবে জনগণ সে সিদ্ধান্ত নেবে: জাহিদ হোসেন

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১:২৮ এএম

বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ- জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

এ জেড এম জাহিদ হোসেন বলেন, একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। 

তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করেই নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ হোসেন। 

তিনি বলেন, অনেকে আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে, কিন্তু এটি ছিলো সকলের আন্দোলন।   

তিনি আরও বলেন, পরিস্থিতি যদি খারাপ করা যায় তাহলে কোনো না কোনো পক্ষের লাভ রয়েছে।  

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, অন্যায়কে বিএনপি কখনও প্রশ্রয় দেয় না।  

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর