খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করলো সিআইডি

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০২:২২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের আদেশে এসব হিসাব থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিআইডির অনুসন্ধানে দেখা যায়, প্রতারণার পাশাপাশি অর্থপাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। এসব তথ্যের ভিত্তিতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ চলছে।

সিআইডি বলছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ভুয়া পরিচয়ে সাবেক প্রধানমন্ত্রীকে জড়িয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় গুরুতর অপরাধ। এ বিষয়ে আমরা কঠোর নজরদারি ও তদন্ত চালিয়ে যাচ্ছি।

সিআইডি জানিয়েছে, প্রতারণায় ব্যবহৃত ফোন রেকর্ড, লেনদেনের রসিদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তা বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর