গণটিকার নামে গণসংক্রমণ করছে সরকার: ফখরুল

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩১ পিএম

করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণটিকার নামে সরকার গণসংক্রমণ করছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর গোড়ানে বিএনপির পক্ষ থেকে করোনা হেল্প সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

করোনা টিকা নিয়ে তেলেসমাতি কান্ড হচ্ছে দূর্ণীতি করার কারণে, এমন অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, টিকা নিয়ে ব্যবসা করতে গিয়েই জটিলতা। তিন ডলারের টিকা দশ ডলারে কিনছে সরকার। গণটিকার নামে গণসংক্রমন করা হয়েছে।

গোড়ানে করোনা হেল্প সেন্টারের উদ্বোধনকালে ফখরুল বলেন, বিএনপি একমাত্র দল যারা করোনার সময় মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। 

তিনি আরও বলেন, দিনাজপুরে পুলিশের এসএসপি অপরণ করছে, মানুষ যাবে কোথায়? কক্সবাজারে ওসি সাবেক সেনা কর্মকর্তাকে হত্যা করছে, মানুষ কোথায় যাবে? আদালতেও কে কোন দল করে সে হিসেবে বিচার হয়। 

আরও পড়ুন: যৌথভাবে আফগান ‘হুমকি’ মোকাবেলায় একমত রাশিয়া-চীন

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ফকরুল বলেন, বিভিন্ন আইন করে সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে। 

করোনা হেল্প সেন্টারে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ফকরুল বলেন, আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। 


একাত্তর/আরবিএস 

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর