দুই মাস পর সারোয়ার তুষারকে দলে ফেরালো এনসিপি

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১১:৪৯ এএম

দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে দুই মাস পর তিনি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেলেন।

শনিবার (২৩ আগস্ট) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৭ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বরাবর নৈতিক স্খলনজনিত অভিযোগের প্রেক্ষিতে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিলো। সারোয়ার তুষার দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপি শৃঙ্খলা কমিটি বরাবর উক্ত নোটিশের লিখিত জবাব দেন। জবাব বিশ্লেষণ করে একান্ত ব্যক্তিগত যোগাযোগের এই ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের স্বার্থে এনসিপি গভীর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়।

এ প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। সাংগঠনিক নির্দেশ মোতাবেক দেশব্যাপী জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপিকে প্রতিনিধিত্ব করা, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা, নরসিংদীতে দলের পদযাত্রায় অনুপস্থিত থাকাসহ সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক ঘটনা, লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ সাপেক্ষে দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর সারোয়ার তুষারকে আবারও সাংগঠনিক সব কর্মকাণ্ডে পুনর্বহালের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়েছে।

একাত্তর/আরএ
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর