খালেদা জিয়া ও ইসহাক দারের মধ্যে যে আলোচনা হলো

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানের তার বাসা ফিরোজায় আসেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় ছয়টা ৫৮ মিনিটে ছয় প্রতিনিধি দল নিয়ে তিনি ফিরোজায় প্রবেশ করেন। এসময় আগে থেকেই ফিরোজায় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর ডা. জাহিদ সাংবাদিকদের জানান, পাকিস্তানের প্রতিনিধি দল মূলত তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় বেগম জিয়া পাকিস্তানে বন্যার খবর নিয়েছেন বলে জানান ডা. জাহিদ।

ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ হয়নি জানিয়ে তিনি জানান, তবে সার্ক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে।

নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বিএনপি সেটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানান ডা. জাহিদ।

তিনি জানান, দেশ সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, সেটির প্রশংশা করেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী। 

শনিবার দুপুরের দিকে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। ঢাকায় পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা, বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলেন সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করেন তিনি।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর